অ্যান্টিঅক্সিডেন্ট, শক্তি এবং মানসিক স্বচ্ছতা - বৈজ্ঞানিক তথ্যসহ বিস্তারিত।
ম্যাচা কেন সুপারফুড?
ম্যাচা সাধারণ গ্রিন টির চেয়ে অনেক বেশি শক্তিশালী কারণ আপনি সম্পূর্ণ পাতাটি গ্রহণ করছেন, শুধুমাত্র নির্যাস নয়।
১. প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট
ম্যাচায়catechins বিশেষ করে EGCG প্রচুর পরিমাণে থাকে, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। সাধারণ গ্রিন টির তুলনায় এতে ১৩৭ গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
২. শান্ত শক্তি (Calm Energy)
ম্যাচায় ক্যাফেইন এবং L-Theanine নামক অ্যামিনো অ্যাসিডের অনন্য মিশ্রণ রয়েছে। এটি আপনাকে শক্তি দেয় কিন্তু কফির মতো বুক ধড়ফড়ানি বা ক্র্যাশ তৈরি করে না। এটি মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করে।
৩. মেটাবলিজম বৃদ্ধি
গবেষণায় দেখা গেছে ম্যাচা ফ্যাট বার্নিং বা চর্বি পোড়াতে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়ায়।
৪. ডিটক্সিফিকেশন
ম্যাচা ক্লোরোফিল সমৃদ্ধ, যা শরীর থেকে ভারী ধাতু এবং বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে।
আমেজ সম্পাদকীয় দল
ম্যাচা বিশেষজ্ঞ ও লেখক